Logo
HEL [tta_listen_btn]

মুন্সিগঞ্জে লুন্ঠিত শটগান উদ্ধার

নিজস্ব সংবাদদাতা
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল শনিবার রাতে সদর থানা থেকে লুট হওয়া একটি শটগান, এক রাউন্ড কার্তুজ এবং একজনকে গ্রেফতার করেছে।
অভিযানের শুরুতে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ কে এম সোহেল রানা (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে মূল অভিযুক্ত রতন দেওয়ান পলাতক রয়েছেন।
উদ্ধারকৃত শটগানটি গত জুলাই মাসে ‘গণঅভ্যুত্থানের’ সময় মুন্সিগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।
মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের কমান্ডারের পক্ষে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত শটগান, কার্তুজ ও আটককৃত সোহেল রানাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সেইসাথে জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com