নিজস্ব সংবাদদাতা
মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব¡ গ্রহণ করেছেন মোঃ মেনহাজুল আলম পিপিএম। গত শনিবার (২৯ নভেম্বর) তিনি জেলা পুলিশ লাইন্সে বিদায়ী পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের কাছ থেকে দায়িত্ব¡ভার গ্রহণ করেন।
নতুন পুলিশ সুপার দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার সন্তান। তিনি সর্বশেষ নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব¡ পালন করেছেন। নরসিংদীতে তাঁর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনবান্ধব কার্যক্রমের জন্য তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।
দায়িত্ব¡ গ্রহণের পরপরই জেলা পুলিশের কর্মকর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় মোঃ মেনহাজুল আলম বলেন,
“আমি সর্বোচ্চ আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই। একটি জনবান্ধব, অপরাধমুক্ত ও নিরাপদ মুন্সীগঞ্জ গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। এ লক্ষ্যে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের সেবা করতে পেরেই পুলিশের সার্থকতা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুন্সীগঞ্জকে একটি আদর্শ জেলায় রূপান্তর করা সম্ভব।
তিনি বলেন ‘ জনবান্ধব ও নিরাপদ মুন্সীগঞ্জ গড়তে সবার সহযোগিতা চাই’
মুন্সীগঞ্জ জেলাবাসী নতুন পুলিশ সুপারের কাছে শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সাইবার ক্রাইম প্রতিরোধ ও ট্রাফিক ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।