Logo
HEL [tta_listen_btn]

ছাত্রদলের দোয়া মাহফিলে মডেল মাসুদ/রিভার্স বেগম খালেদা জিয়া গণমানুষের সম্পদ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান (মডেল মাসুদ) বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির সম্পদ নন; তিনি গণমানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ। সারাদেশে দলমত নির্বিশেষে মানুষ তার জন্য দোয়া করছে এটাই প্রমাণ করে উনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”
গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেন স্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন। বহু রাজনৈতিক সংকটেও আপোষ করেননি। তিনি কখনো আমাদের ছেড়ে যাননি, জনগণের পাশেই থেকেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
ছাত্রদল নেতাদের উদ্দেশে মাসুদুজ্জামান বলেন, “জাতীয়তাবাদী দল ছাত্রদলকে নিয়ে গর্ব করে। সেই গর্বকে জনগণের গর্বে রূপ দিতে হবে আপনাদেরই। ভলেন্টিয়ার কাজ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এসব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আপনারা মেডিকেল টিম গড়ে জনগণের সেবা করতে পারেন।”
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শেষে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ শিব্বীর আহম্মেদ।
তারেক রহমানের বার্তাবাহক
নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর-বন্দর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যেগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তৃণমমূল পর্যায়ে তার পক্ষে তরুণ ও নারীরাও ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও বিশেষ বার্তা। সদর ও বন্দর এলাকার পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রামাঞ্চল থেকে সিটি কর্পোরেশনের ঘনবসতিপূর্ণ এলাকার বাড়ি ঘর গুলোতেও তারা হাতে হাতে বিতরণ করছেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট। তারা গৃহিণী, বৃদ্ধ মহিলা ও সাধারণ নারীদের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তা, পরিবর্তনের কারণ এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করছেন।
স্থানীয়ভাবে আগে যেসব জায়গায় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল, সেখানে এবার নারীদের সম্পৃক্ততা করা ও এমন সরব উপস্থিতি ভোটারদের দৃষ্টি কাড়ছে। তারা মানুষকে দেশ পুর্ণগঠনের বিষয়ে এর গুরুত্ব সম্পর্কে বোঝাচ্ছেন। সেইসাথে মানুষের কাছে ধানের শীষের পক্ষেও ভোট প্রার্থনা করছেন।
মাসুদুজ্জামান মাসুদ নিজেও সদর ও বন্দর এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি তাদের মতামত শুনছেন এবং বিএনপির পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে দলকে জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে মাঠে কাজ করছেন।
তৃণমূলভিত্তিক প্রচারণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যা জনগণের দ্বারে দ্বারে যাওয়া এবং নারীদের সক্রিয় অংশগ্রহণ স্থানীয়ভাবে একটি সামাজিক পরিবর্তনের দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। যা নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, মাঠে নেমে কাজ করায় দলের প্রতি জনগণের সমর্থন ও আগ্রহ বেড়েছে। যা ৫ আগস্টের পর রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্র নিয়ে তারেক রহমানের নীতি জনগণের কাছে সরাসরি অবহিত করার মধ্যে ডিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখছে।
শোকবার্তা
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদস্য ফাহাদ সরদারের বাবা মোঃ মজিবুর রহমান সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন।
রাজধানী ঢাকা বার্ডেন হসপিটালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল দশটায় ছাত্রদল নেতা ফাহাদের বাবা ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com