নিজস্ব সংবাদদাতা
কনকনে শীতে এতিম মাদ্রাসার দুইশতাধিক শিক্ষার্থীদের মাঝে মানবিকতার হাত বাড়িয়ে আবারও দৃষ্টান্ত স্হাপন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে তিনি নিজে উপস্থিত হয়ে নারায়নগঞ্জ সদর উপজেলার কাইমপুর জামিয়া ইবনে আব্বাস (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, কুতুবপুর জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও ভূইঘড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শীতার্থ আড়াই শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীত নিবারণের জন্য এই কম্বল বিতরণ করেন। এসময় কম্বল হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত। এযেন নতুন এক মায়ার বন্ধনের আর্বিভাব।
এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, প্রচন্ড কনকনে শীতে শীতার্থদের পাশে দাড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা প্রতিনিয়ত চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, না.গঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের সাদিয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তাগণ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।