নিজস্ব সংবাদদাতা:
দেশ জুড়ে আলোচিত গ্রেপ্তার হওয়ার রিজেন্ট গ্রুপের এমপি মাসুদ পারভেজ এর প্রতারনার শিকার নারায়ণগঞ্জের মিঠু গাজী নামে এক ওয়ার্কশপের মালিক। ১০ লাখ ৯ হাজার টাকার প্রতারনার শিকার ভুক্তভোগী বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে মানববন্দর করেছে। এর আগে জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মিঠু গাজী। মিঠু গাজী বলেন, আমার কাছ থেকে মাসুদ পারভেজ বাড়ির কাজ করেছে। পূর্ব পরিচিত হওয়ার আমাকে বিদেশ থেকে একটি আধুনিক লেদার মিশিনং আনার জন্য ১০ লাখ ৯০ হাজার টাকা গ্রহণ করে। এ বিষয়ে ১০ ডিসেম্বর ১৫ সালে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি: উত্তরা মডেল টাউন শাখার হিসাব নং ০০৭০৩১০০১৩৪১২ একটি চেক দেন। যার নং-এমটিবি/এসবি ৯০৪৪১০০। ওই একাউন্ট নাম্বারের কোন টাকা না থাকায় ১৭ মে ১৬ সালে টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ পাঠাই। সে নোটিশটির জবা না দেওয়ার ২৪ জুন ১৬ সালে নারায়ণগঞ্জে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘খ’ অঞ্চল আদালতে সিআই মামলা করেছি। যার নং সি আর ৪৬২/১৬ইং। এদিকে মানববন্দন এর আশা অনেকে জানান, মাসুদ পারভেজ বা রিজেন্ট গ্রæপর চেক জালিয়াতি করে কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া চিলো তাদের কাজ। মাসুদের গ্রেপ্তারের খবর গণমাধ্যমে আসার পর প্রতারণার নানা অভিযোগ আসতে শুরু করে। অর্থ জালিয়াতির অভিযোগে তিন বছর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে চাকরিচ্যুত হয় মাসুদ পারভেজ। পরবর্তীতে শাহেদের সঙ্গে সখ্যতায় রিজেন্ট গ্রæপে ঢোকেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়ায় জাকির নামে তার এক বন্ধুর বাসা থেকে র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে। করোনা সাটির্ফিকেট প্রতারণা মামলার দুই নম্বর আসামি মাসুদ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।