Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে বিভিন্ন রোগাক্রান্তদের চেক বিতরণ

রূপগঞ্জে বিভিন্ন রোগাক্রান্তদের চেক বিতরণ

রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, থ্যালাসোমিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুগীদের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে সমাজসেবা অধিদপ্তর থেকে ৬১ জন রুগীর মাঝে ৩০ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, ফৈরদৌসি আলম নীলা, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সোলায়মান হোসেন ও রিয়াজ উদ্দিন আহমেদ সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com