এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :
নাটোরের লালপুর বুধপাড়া কালিমন্দির চত্বরে ১০ আগষ্ট সোমবার সকালে শিবালয়ের মাথায় জল অপ’ণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু মহামারী করোনার সময় কোন স্বাস্থ্য বিধি মানা হয়নি। সেখানে শত শত পুরুষ মহিলার সমাগম দেখা যায়। লালপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলা পুরুষ বৃদ্ধ শিশুদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসনের নাকের ডগায় ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে এসব অনুষ্ঠান পালিত হচ্ছে। শিবালয়ের মাথায় জল অপ’ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আক্তার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর থানা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া জয়নুল বেনু, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তায়েজ উদ্দিন, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, কালীমন্দির কমিটির সভাপতি ডাক্তার মুকুল, সাধারণত সম্পাদক আনন্দ সাহা, হিন্দু খ্রিস্টান বৈদ্য ঐক্য পরিষদ লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার প্রমূখ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।