নিজস্ব সংবাদদাতা:
লায়ন্স ক্লাব অব ঢাকা নিট কনসার্ন এর ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার নিট কনসার্নের গেস্ট হাউসে অনুষ্ঠিত সভায় চার্টার্ট প্রেসিডেন্ট লায়ন সামসুন নাহার (পিএমজেএফ) এর পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন জাহাঙ্গীর আবেদিন মোল্লা (এমজেএফ), সেক্রেটারি লায়ন মোহাম্মদ মিজানুর রহমান, ট্রেজারার লায়ন মোহাম্মদ লোকমান হোসাইন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন চেয়ারপার্সন লায়ন মো: নিজামুল হক, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো: মোস্তাফিজুর রহমান। সভায় ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন সামসুন নাহার জানান, দশ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে আমাদের। ইতিমধ্যেই বরিশালের ৪০০ এবং নারায়ণগঞ্জে ৬০০ বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়া প্রায় দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বৃদ্ধদের নগদ সহায়তা দেয়া হয়েছে। দুইজন ক্যান্সার রোগীর চিকিৎসা প্রদানে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন জাহাঙ্গীর আবেদীন মোল্লা জানান, আমাদের ক্লাব আর্তমানবতার সেবায় কাজ করছে। সারা বছর জুরেই আমরা এসব কার্যক্রম চালাবো। পাশাপাশি দরিদ্রের জন্য স্থায়ী ভাবে হাসপাতাল করা যায়কিনা আমরা পরিকল্পনা করছি। সভায় সাংবাদিক আফজাল হোসেন পন্টি সহ মোট ৬ জনকে নতুন সদস্যপদ প্রদান করা হয়। সভা শেষে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।