Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে শোক দিবসে  ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয়

আড়াইহাজারে শোক দিবসে  ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয়

আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ আগষ্ট) ভোরে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কুরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৮টায় কার্যালয় সম্মুখে কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়। এ দিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হয়। আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, আওয়ামী লীগ নেতা খোরদেশ আলম সরকার, মোজাম্মেল হক জুয়েল প্রমুখ। পরে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি সফর আলী কলেজ, থানা পুলিশ, আড়াইহাজার প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জাতীয় শোক দিবসের মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দেন। দোয়া ও মিলাদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলের আত্মার শান্তি কামনা করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা গড়ায় নিজেদের আত্মনিবেদন করার অঙ্গিকার করেন এবং ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com