নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম আলী রেজা উজ্জলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মহানগর যুবলীগ। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ২নং রেলগেইটে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।