Logo
HEL [tta_listen_btn]

শোক দিবস উপলক্ষে বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শোক দিবস উপলক্ষে বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বুক রিভিউ’ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের সহকারী শিক্ষক শাহাব উদ্দিন ও দশম শ্রেণির শিক্ষার্থী সাবিহা সবনম পুরষ্কৃত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলেরই ৫ জন প্রতিযোগী পুরষ্কৃত হয়েছেন। বুক রিভিউ লিখে ‘খ’ বিভাগে তৃতীয় স্থান দখল করেছেন নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের সহকারী শিক্ষক শাহাব উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে রচনা এবং বুক রিভিউ প্রতিযোগিতায় অংশ নিয়ে একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাবিহা সবনম তৃতীয় স্থান অর্জন করেছেন। ছবি আঁকা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স্বরুপ দাস, তৃতীয় স্থান অর্জন করেছেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উৎস সাহা। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা, সহকারী কমিশনার সানজিদা আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com