Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ বন্দরে বৃদ্ধ আকবর আলী নিখোঁজ সন্ধান চান স্বজনরা

না’গঞ্জ বন্দরে বৃদ্ধ আকবর আলী নিখোঁজ সন্ধান চান স্বজনরা

বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আকবর আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। তিনি বুদ্ধি প্রতিবন্ধী। রোববার (১৬ আগস্ট) বাদ আসর নাসিক ২২নং ওয়ার্ড দক্ষিণ স্বল্পের চক কবরস্থান রোড এলাকা থেকে নিখোঁজ হন তিনি। সোমবার (১৭ আগস্ট) সকালে এ বিষয়ে নিখোঁজ আকবর আলী ছেলে শহীদ ইসলাম সোহাগ বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন। শহীদ ইসলাম সোহাগ বলেন, ‘আকবর আলী কিছুটা মানসিক বুদ্ধি প্রতিবন্ধি। তবু সে প্রতিদিন বাড়ির সামনে দোকানে যেত। সে তার নাম, ঠিকানা সব বলতে পারে। এলাকার মানুষ তাকে, তাই তাকে দেখলে তারা বাড়ি পৌছে দিত। গতকাল বাদ আসর সে বাড়ির বাইরে যায় কিন্তু আর ফিরে আসেনি।’ তিনি বলেন, ‘গতকাল থেকে খুঁজে না পেয়ে আজ সকালে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করি। আমি সকলের কাঝে অনুরাধ জানাই, যদি কেউ আমার বাবাকে খুঁজে পেলে ০১৯৯৯৯৯২৩৬৫, ০১৯২১০১৭৭৫৮ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা বন্দর থানায় যোগাযোগ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com