Logo
HEL [tta_listen_btn]

র‌্যাব-১১ এর অভিযানে না’গঞ্জ আড়াইহাজার হতে ৪০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

র‌্যাব-১১ এর অভিযানে না’গঞ্জ আড়াইহাজার হতে ৪০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

 

সংবাদ বিজ্ঞপ্তি:
১৬ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দে সকাল ০৬১০ ঘটিকার সময় র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর, নারায়ণগঞ্জ এর বিশেষ অভিযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামী হলো মো: হাবিবুল­াহ (৪০), পিতা-মৃত আব্দুর রাজ্জাক। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ হাবিবুল­াহ এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ডেমারচর এলাকায়। মোঃ হাবিবুল্লাহ আড়াইহাজার থানার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, সে নিজ বাড়িতে থেকেই কৌশলে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে বলে সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা নারায়ণগঞ্জ এর আড়াইহাজার থানা শহর ও এর আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com