নিজস্ব সংবাদদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বন্দর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (১৭ আগস্ট) সকালে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সাইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা রবিউল আউয়াল রবি, উপজেলা সিএ ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বন্দর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: সাইফুদ্দিন। আরও উপস্থিত ছিলেন জাকির, রাফিয়া মামুন, দেলোয়ার প্রমুখ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ খতিব মাওলানা মফিজুল ইসলাম।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।