বন্দর সংবাদদাতা:
গত ১৭ আগষ্ট ২০২০ খিস্ট্রাব্দ রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কামাল উদ্দিন মোড় টি হোসেন রোডে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১, সিপিএসসি এর অভিযানে ১৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো। ১। শাহীন মিয়া (৪১) ও ২। সুবেদ আলী (৫০)। গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শাহীন মিয়া’র বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সালেহনগর শাহী মসজিদ এলাকায় ও সুবেদ আলী’র বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ এলাকায়। গ্রেপ্তারকৃত আসামী’দ্বয় দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জ, নরসিংদী ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামী শাহীন মিয়া’র নামে বন্দর থানায় ০৩টি ও সুবেদ আলী’র নামে ফতুলা থানায় ০৬টি মাদক আইনের মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।