Logo
HEL [tta_listen_btn]

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের বৃক্ষ রোপণ কর্মসূচী

লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের বৃক্ষ রোপণ কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা:
লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) শহরের মাসদাইর এলাকায় বোয়ালিয়া খাল সড়কে সৌন্দর্যবর্ধন প্রকল্পে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্যানেল মেয়র আফসানা আফরোজা বিভা, নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্সের প্রেসিডেন্ট লায়ন আশরাফুজ্জামান হিরাশিকো, ক্লাবের সেক্রেটারি মো: হাবিবুর রহমান মুরাদ, ক্লাবের সদস্য লায়ন রাকিব উল হাসান, লায়ন শামসুল আরেফিন রনি প্রমুখ। এসময় বোয়ালিয়া খাল সংলগ্ন সড়কের পাশে শতাধিক বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com