Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে  পুলিশের মতবিনিয়ম সভা

আড়াইহাজারে জনপ্রতিনিধিদের সঙ্গে  পুলিশের মতবিনিয়ম সভা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার বেলা ১১টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার থানার চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজী, আড়াইহাজার থানার ওসি তদন্ত শওকত, গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আজহার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান উল্লাহ আমান, খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল হক, কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন প্রমুখ। এ সময় মেয়র সুন্দর আলী বলেন, আড়াইহাজার পৌরসভা এলাকায় দলীয় কোনো দ্ব›দ্ব নেই। এখানে মাদক সেবী, মাদক বিক্রেতা ও অবৈধ ভাঙ্গারি ব্যবসায়ী রয়েছে। তাদের নির্মূল করতে হবে। চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন, রাধানগর এলাকায় এক মাদক ব্যবসায়ী রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার বাদি জানাচ্ছি। গোাপলদী পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শাহনেওয়াজ বলেন, প্রতিদিন সন্ধ্যা হলে উপজেলার জালাকান্দি এলাকায় গোপালদী পৌরসভা বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা ডাকাতের কবলে পড়েন। এখানে আরও কিছু পুলিশ মোতায়েনসহ টহলের সময় বৃদ্ধির দাবি জানান তিনি। এ সময় সহকারি পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে এলাকায় কোনো প্রকার শো-ডাউন করা যাবে না। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভবনা থাকে। এলাকায় কোনো পক্ষ বা ব্যক্তি শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো কাজের সাথে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। সম্প্রতি, উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গ্রুপে গ্রুপে সংঘর্ষের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। প্রেম গঠিত কারনে বিশনন্দীর মানিকপুর ও গোপালদী পৌরসভা এলাকায় দুইটি খুনের ঘটনা ঘটে। এক গার্মেন্টকর্মীকে গণধর্ষণের ঘটনা ঘটে। সোনারগাঁও উপজেলার জামপুর এলাকার এক অটো চালকের হাত-পা বেধে ও মুখে স্কচটেপ পেঁিচয়ে শ্বাসরোধে হত্যার পর তাকে আড়াইহাজার উপজেলা এলাকায় ফেলে যায় দুবৃর্ত্তরা। এতে জনমনে কিছুটা হলেও উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com