আড়াইহাজার সংবাদদাতা:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনা সৃজনের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়। সভায় জানানো হয়, ৩১ অক্টোবর পর্যন্ত মুক্তিযোদ্ধা সন্তানদের আবেদনের প্রেক্ষিতে বিনা খরচে বিদেশ নিবে সরকার। তাছাড়াও করোনায় কারণে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্থদেরও সহযোগিতা করবে সরকার। এ সময় ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) ফিল্ড অফিসার মো: আমিনুল হক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।