Logo
HEL [tta_listen_btn]

ফটো সাংবাদিক শ্যামলের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের শোক

ফটো সাংবাদিক শ্যামলের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের শোক

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ ফটোসাংবাদিক হাবিবুর রহমান শ্যামলের মা খায়রুন নেছা মিনা বেগমর (৭৪) মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম এবং সাধারন সম্পাদক ও যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ স্টাফ করেসপনডেন্ট আমির হুসাইন স্মিথ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পরিবারের সদস্যরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে মহান আল্লাহ কাছে প্রার্থনা করেন। উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ ফটোসাংবাদিক হাবিবুর রহমান শ্যামলের মা মোছাম্মদ খাইরুন নেছা মিনা বেগম বুধবার দুপুর ১ টা ৩০মিনিটে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে নগরীর চাষাঢ়া সিলভার ক্রিসেন্ট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ মাগরিব নগরীর দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কাশিপুর ঈদগা মাঠে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে তিন মেয়ে, নাতি নাতনিসহ অসখ্যগুনাগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com