Logo
HEL [tta_listen_btn]

র‌্যাব-১১ এর অভিযানে  সিদ্ধিরগঞ্জ হতে ২ চাঁদাবাজ গ্রেপ্তার

র‌্যাব-১১ এর অভিযানে সিদ্ধিরগঞ্জ হতে  ২ চাঁদাবাজ গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি:
গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট বিকালে র‌্যাব-১১, সিপিএসসি’র অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও ঘাট সংলগ্ন খবির উদ্দিন ভ্যারাইটিজ ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে ০২ জন চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত হলো ১। মো: তহিদুল ইসলাম পিয়াস (২৮) ও ২। মো: পারভেজ হোসেন @ দীন ইসলাম (২৬)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২,৬৪৫/- টাকা, ০৩টি চাঁদা আদায়ের রশিদ বহি ও ০১টি চাঁদা আদায়ের রেজিষ্টার উদ্ধার করা হয়। উপস্থিত স্বাক্ষী, ট্রাক চালক ও গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি ট্রাক থেকে ১০০/- টাকা থেকে ১৫০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে মাজহারুল ইসলাম সুমনের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকায় চলাচলরত ভারী পণ্য বোঝাই ট্রাক ড্রাইভার ও হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয় এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com