Logo
HEL [tta_listen_btn]

নাসিক ১৮ নং ওয়ার্ডের পানিবন্দি  মানুষের পাশে ছাত্র ফেডারেশন

নাসিক ১৮ নং ওয়ার্ডের পানিবন্দি  মানুষের পাশে ছাত্র ফেডারেশন

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১৮ নং ওয়ার্ডের ২০ টি পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ছাত্র ফেডারেশন জেলা শাখা সদস্যরা। রোববার (২৩ আগষ্ট) বিকেল ৫টায় নাসিক ১৮ নং ওয়ার্ডের মধ্য নলুয়া রোড এলাকারএ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিড়া, গুড়, লবন, খাবার স্যালাইন, মোমবাতি, দেশলাই বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন জেলা সভাপতি শুভ দেব, মহানগরের যুগ্ম আহবায়ক তাকবীর হোসেন, সম্পাদক ইমরান হোসেন জাহিদ, ফতুল্লা থানার সংগঠক মো. সাদিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শুভ দেব বলেন, ‘আমরা বন্যার্তদের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। এবারের বন্যা পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করছে। পানি একবার কমলেও টানা বৃষ্টিপাতে আবার বাড়তে শুরু করেছে। কিন্তু করোনা পরিস্থিতিকে ঠেলে এই সব খবর আমাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। এতে করে এই মানুষগুলো দিনদিন আরো অসহায় হয়ে পড়ছে।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রতিবছরই চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার। তার ধারাবাহিকতায় আমরা ফতুল্লার রাজাপুর এলাকার ফালান মিয়া ও মহিতন বেগমের সংসারের ১ মাসের দায়িত্ব নিয়েছি। বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকার অসহায় ৫০ পরিবারকে ত্রাণ সহযোগিতা দিয়েছি। আর আজকে আমরা যে অঞ্চলটিতে ত্রাণ বিতরণ করলাম, সেখানে সবই নিন্ম আয়ের মানুষের বসবাস। এদের কেউ মুচি, কেউবা নাপিতের কাজ করেন। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর আসলে কেউ নেই। আমরা নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই। এই দূর্যোগের দিনে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। পরিস্থিতি বিবেচনায় সকলকে তার নিজ অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com