Logo
HEL [tta_listen_btn]

খালেদা জিয়া ক্ষমতায় থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হত: ছাত্রলীগ সভাপতি জয়

খালেদা জিয়া ক্ষমতায় থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হত: ছাত্রলীগ সভাপতি জয়

জাকির হোসেন :
খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হতো। ধরে ধরে মানুষকে হত্যা করা হতো। রাস্তার পাশে বোমা হামলায় মানুষ নিহত হতো। তবে অনেক চড়াই-উৎরায় পার হয়ে ১৯৯৬ সালে আমাদের মাননীয় নেত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। গুপ্তচর জিয়াউর রহমান তিলে তিলে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। জাতির পিতাকে হত্যা করতেও সে দ্বিধাবোধ করেনি। ১৫ আগস্ট উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা ছাত্রলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এস.এম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত সভায় ২৩ আগস্ট রোববার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এসব কথা বলেন। থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুর আলম আকাশ, কবি নজরুল কলেজের ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক উমর ফরহাদ, সহ-সভাপতি নাদিম হোসেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবুল, সাবেক ভিপি মুজ্জামেল হক জুয়েল ও ছাত্রলীগ নেতা লাফিজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com