Logo
HEL [tta_listen_btn]

ধর্ষণের হাত থেকে রক্ষা পেল ৪ নৃত্যশিল্পী

ধর্ষণের হাত থেকে রক্ষা পেল ৪ নৃত্যশিল্পী

রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৯৯৯-এ ফোন করে গণধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে ৪ নৃত্যশিল্পী। শনিবার (২২ আগস্ট) রাতে রূপগঞ্জ ইউনিয়নের পিতলগঞ্জ এলাকা থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে তাদের উদ্ধার করে পুলিশ তাদের। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ এলাকা থেকে ৩০/৩৫ জন যুবক ইঞ্জিনচালিত ট্রলারে নদী পথে পিকনিকের আয়োজন করে। পিকনিকে আনন্দ উল্লাসের জন্য রাজধানী থেকে ৪ জন নৃত্যশিল্পীকে ১১ হাজার টাকার বিনিময়ে নিয়ে আসে। তাদের সাথে কথা থাকে সন্ধ্যার সময় ট্রলার থেকে তীরে নামিয়ে দেয়া হবে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসলেও পিকনিকের আয়োজক রূপগঞ্জ গ্রামের হৃদয়, বিপ্লব, নিলয়, শাওন, রাসেল, সাগরসহ অন্যরা তাদের তীরে না নামিয়ে বিভিন্ন রকম আশালীন আচরণ করতে শুরু করে। একপর্যায়ে ৪ তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় তারা। এ সময় প্রিয়া নামে এক তরুণী ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশি সহায়তা চায়। পরে রাত ১১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ কাচারী ঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকনিকে আসার যুবকেরা পালিয়ে যায়। এ ঘটনায় নৌ-পুলিশ ইছাপুরা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com