Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় হত্যা মামলার ৩ আসামী রিমান্ডে

ফতুল্লায় হত্যা মামলার ৩ আসামী রিমান্ডে

ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কাওসার আলমের আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলো, ফতুল্লা পশ্চিম রসুলপুর এলাকার মৃত এরশাদ খানের ছেলে মো: ইব্রাহিম খান (৪৫), মৃত আব্দুল কুদুসের ছেলে মহিদুল (৩৮), মৃত ইয়াসিন চৌধুরীর ছেলে রানা (৪০) এজাহার সূত্রে জানা যায়, ইব্রাহিম খানের নেতৃত্বে মহিদুল রানা, সোহাগ বেপারি, সজীব, রাসেল, ফয়সাল, নাঈম, রিপন, ফরহাদসহ আরও অজ্ঞাত নামা ৭/৮জন এলাকায় চাঁদাবাজী করে আসছিল। চাঁদাবাজীর প্রতিবাদ করায় আব্দুল কাদের (৬০) কে তারা মারধর করে। মারধরের এক পর্যায়ে পঞ্চায়েত কমিটির সভাপতি মো. লাল মিয়া শেখ এর পশ্চিম রসুলপুর বাড়ীতে নিয়ে গিয়ে সেখানেও মারধর করে। এক পর্যায়ে আব্দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মৃত আব্দুল কাদেরর স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com