ফতুল্লা সংবাদদাতা:
ফতুল্লার শির্ষস্থানীয় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে চানমারী এলাকায় অভিযান চালিয়ে মোহর আলী ওরফ ডাকাত মোহর(৩২) গ্রেপ্তারের সময় পাঁচ’শ পুড়িয়া হেরোইন পাওয়া গেছে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মোহর আলী ওরফে ডাকাত মোহর ফতুল্লা থানার চানমারী এলাকার মো: আলীর পুত্র। পৃথক একটি অভিযানে আলীগঞ্জ থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হেরোইন ব্যবসায়ী মোঃ খোকন ওরফে খোকা (৩২)কে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্বে ফতুল্লা থানায় আটটি মামলা রয়েছে। বুধবার (২৬ আগস্ট) ফতুল্লা থানার তদন্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম লাইভ নারায়নগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।