সংবাদ বিজ্ঞপ্তি:
সোমবার (২৪ আগষ্ট) রাতে র্যাব-১১, সিপিএসসি’র বিশেষ অভিযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ফেনী থেকে ঢাকাগামী একটি বাসে তাএাাশী করে ২৬শ’ পিস ইয়াবা উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো। ১। মো: আব্দুল হান্নান শাহীন (৪৬) ২। মো: শাজাহান সরদার সাজু মিয়া (৩৮) ও ৩। মোছা: সুরাইয়া আক্তার মীম (২৭)। গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা পেশাদার মাদক পাচারকারী। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো: আব্দুল হান্নান শাহীন এর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লাওতলী এলাকায় এবং মোঃ শাজাহান সরদার সাজু মিয়া (৩৮) ও মোছা: সুরাইয়া আক্তার মীম এর বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন পাপরাইল এলাকায়। গ্রেপ্তারকৃত আসামীরা আরোও স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মো: শাজাহান সরদার সাজু মিয়া ও তার স্ত্রী মোছা: সুরাইয়া আক্তার মীম আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেনী জেলা হতে অভিনব কায়দায় ও সুকৌশলে বাসে পারিবারিক ভ্রমনের ছদ্মবেশে নিষিদ্ধ মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয় করে নারায়ণগঞ্জ, ঢাকা জেলা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।