Logo
HEL [tta_listen_btn]

বন্দরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া উপহার  ঘরের চাবি বিতরন

বন্দরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া উপহার  ঘরের চাবি বিতরন

 

বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া উপহার ঘরের চাবি বিতরন করেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র (বিপিএটিসি) এনডিসি রেক্টর সচিব মো: রকিব হোসেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বন্দর উপজেলার মদনগঞ্জস্থ শান্তিনগর এলাকায় এসে তিনি গৃহহীনদের মাঝে ঘরে চাবি উপহার দেন। ওই সময় তার সাথে ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর ও মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর আজগরসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে এনডিসি রেক্টর সচিব মোঃ রকিব হোসেন বেলা ১২টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি উপলক্ষে উপজেলা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। ওই সময় তার সাথে ছিলন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com