Logo
HEL [tta_listen_btn]

গানে গানে বন্যার্তদের জন্য সহযোগিতা চাইলো সাংস্কৃতিক জোট

গানে গানে বন্যার্তদের জন্য সহযোগিতা চাইলো সাংস্কৃতিক জোট

নিজস্ব সংবাদদাতা:
‘সারাদেশে বন্যা শুনতে কি পাওয়া’ শ্লোগানকে সামনে রেখে বন্যার্তদের সহযোগিতার জন্য নারায়ণগঞ্জে গানের মিছিল করে অর্থ সংগ্রহ করেছে সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়কে ধরে গান গাইতে গাইতে এ অর্থ সহযোগিতা সংগ্রহ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানি সংকর রায়, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, সাবেক সভাপতি জাহিদুল দিপু, সহ সভাপতি ধীমান সাহা জুয়েল, কবি আরিফ বুলবুল, জাহিদ আহমেদ, প্রচার সম্পাদক অভি জাহিদ, শুভ দেব, ফারহানা মানিক মুনা প্রমুখ। শাহীন মাহমুদ রায় বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ বন্যায় কারণে মানবেতর জীবন-যাপন করছে। নারায়ণগঞ্জ সাংষ্কৃতিক জোট যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে আমরা দ্বিধাদ্ব›েদ্ব ছিলাম জনসমাগম করে অর্থ সংগ্রহ করা ঠিক হবে কিনা। কিন্তু আমার দেখলাম, বর্তমানে বন্যা করোনার থেকে বেশি ভয়াবহ হয়ে দাড়িয়েছি। তাই অবশেষে সীমিত আকারে বন্যার্তদের জন্য সহযোগিতা সংগ্রহে সাংস্কৃতিক জোট গানের মিছিল আয়োজন করে। আজ আমাদের এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আরো বেশকিছুদিন এটা অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com