নিজস্ব সংবাদদাতা:
নগরীর দেওভোগ সাধু নাগ মহাশয় মন্দিরের সংস্কার কাজ সিডিউলের বাহিরে করায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি বলেন, মসজিদ, মাদরাসা, মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সংস্কার কাজে কোন অবহেলা ও অব্যবস্থাপনা ধরা পড়লে ঠিকাদারের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীদের ছাড় দেয়া হবে না। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওভোগ সাধু নাগ মহাশয় মন্দিরে কাজ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন, টেন্ডারের সিডিউল অনুযায়ী ঠিকাদার যদি সংস্কার কাজে যথোপযুক্ত উপকরণ ব্যবহার না করে, তাহলে সে কাজের দায়ভার প্রকৌশলীদের উপর পড়বে। এবং ১৫ দিনের মধ্যে সাধুনাগ মহাশয়ে সংস্কার কাজে সিডিউল অনুযায়ী যথোপযুক্ত উপকরণ ব্যবহার না করলে, ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী ও উপ প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, সাধু নাগ মহাশয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক তারাপদ আশ্চার্য্য, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ওয়ালী উল্লাহ ও উপ-প্রকৌশলী কাঞ্চন পালিত প্রমুখ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।