Logo
HEL [tta_listen_btn]

লালপুরে থানা আ.লীগের বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস পালন

লালপুরে থানা আ.লীগের বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস পালন

এস ইসলাম, নাটোর জেলা সংবাদদাতা :

নাটোরের লালপুরে মাস ব্যপি কম’সূচীর অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৮ আগস্ট শুক্রবার বিকেলে ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে লক্ষীপুর বাজার চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, সহ সভাপতি বদিউর রহমান বদর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন , নাটোর জেলা আ.লীগের সদস্য বাবুল আকতার, প্রভাষক আমজাদ হোসেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক কাজী আসিয়া জয়নুল বেনু , লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরল , ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা, এবি ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক আবুল কালাম সহ উপজেলা আওয়ামীলীগের ও অঙ্গসংগঠনর নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com