মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর পল্লী সমাজের উদ্যোগে বাল্যবিয়ে, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধসহ করোনা বিষয়ক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে হাতধোয়ার সুরক্ষাসামগ্রী বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে দুরত্ব বজায় রেখে পল্লী সমাজের শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘সম্প্রীতির বন্ধন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর কালিয়া উপজেলার মাঠ সংগঠক লিপি বিশ্বাস, সমাজসেবী ডালিম বেগম, পিয়ারী বেগম প্রমুখ। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী এ অনুষ্ঠানের সহযোগিতা করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।