বদলগাছী (নওগাঁ)সংবাদদাতা :
নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাচীন ঐতিহ্যকে সুরক্ষিত রাখতে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় পূন:প্রতিষ্ঠার দাবীতে দীর্ঘদিন থেকে পাহাড়পুরসহ বদলগাছী উপজেলার সর্বস্তরের জনগণ মানববন্ধন ও সভাসমাবেশ অব্যাহত রেখেছে। ২৯ আগষ্ট শনিবার সকাল ১০টায় নওগাঁ-জয়পুরহাট মেইন সড়কে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবানে পাহাড়পুর বাজারে ছাত্র-ছাত্রীসহ এলাকার দলমত নির্বিশেষে হাজার হাজার জনগণ শতস্ফুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহন করে। বিশ্ববিদ্যালয়ের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে সৃষ্টি হয় যেন সর্বস্তরের জনগনের মিলন-মেলা। সবার একই দাবী ৭৮১-৮২১ অব্দ: পর্যন্ত এক সময় পাহাড়পুর বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল। এখানকার আচার্য ছিলেন বিখ্যাত পন্ডিত শীলভদ্র ও অতিশ দিপংকর। সেই স্মৃতি ইতিহাস ঐতিহ্য পূন:প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের দাবীতে উত্তাল পাহাড়পুর বৌদ্ধবিহার ও বদলগাছীর জনপদ। সাবেক নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান ঐতিহাসিক পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাব করেন। তারপর থেকেই এ বিশ্ববিদ্যালয় নিয়ামতপুর উপজেলার ছাতরা বিলে প্রতিষ্ঠার লক্ষে রশি টানাটানি শুরু হয়। এতে পাহাড়পুর বৌদ্ধবিহার ইতিহাস ঐতিহ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অনিশ্চিত হয়ে পড়ে। এরপর থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয় দাবী করে এলাকাবাসী সভা, সমাবেশ- মানবন্ধন কর্মসূচী পালন করে আসছে। শনিবার সকাল ১০টায় পাহাড়পুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত পরিষদের সদস্য সচিব বৈদ্যনাথ টপ্য, যুগ্ম আহবায়ক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, পাহাড়পুর আদিবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, গোবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, পাহাড়পুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, পাহাড়পুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন তোফা, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, আব্দুল হামিদ, পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নওগাঁ সাহিত্য পরিষদের আহবায়ক আশরাফুল ইসলাম নয়ন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এস,এম মনিরুল ইসলাম সাজু, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান হিরা, যুগ্ম আহবায়ক কারিম হোসেন, মোঃ মোস্তাক জাকারিয়া, মোঃ মাসুদ রানা, শুভ হোসেন, পিয়াস হোসেন, বিরু প্রমূখ। বক্তরা বলেন প্রাচীনকালে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাস তার স্বাক্ষী। এখানে সৃষ্টি হয়েছিল বাংলা ভাষা তথা বাংলা গানের আদি মাতা চর্যাপদ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সেই বিশ্ববিদ্যালয় পূন:প্রতিষ্ঠার দাবী জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।