Logo
HEL [tta_listen_btn]

যশোরের কেশবপুরে শিশু সুরক্ষায় সমঝোতা স্মারক

যশোরের কেশবপুরে শিশু সুরক্ষায় সমঝোতা স্মারক

আবুল বাশার যশোর সংবাদদাতা
যশোরের কেশবপুরে শিশু সুরক্ষায় সমঝোতা স্মারক শিশু অধিকার সুরক্ষায় কেশবপুর উপজেলা পর্যায়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর প্রতিনিধিদের সাথে কোলাবেরেশন ও নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য ত্রৈমাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার বিকালে পরিত্রাণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর আয়োজনে এবং দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি- সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সজযোগীতায় ওয়াই মুভস্ নামক প্রকল্পের আওতায় এবং পরিত্রাণ এর মনিটরিং অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিশুবিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, প্রতিজ্ঞা নারী উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক সবুরুন্নেসা, সাংবাদিক সাবিহা জামান, দলিত পরিষদ কেশবপুর উপজেলা সাধারন সম্পাদক শংকর কুমার দাস, সৈয়দ ফয়সাল হাসান, কপোতাক্ষ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সুফিয়া পারভীন শিখা, জীবিকা নারী উন্নয়ন সংস্থার সম্পাদক কাউন্সিলর মনিরা খানম, পরিত্রাণ এর প্রকল্প সমন্বয়কারী আরিফ হোসেন, প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিত্রাণ এর ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ তারেক হাসান রকি। সমন্বয় সভায় উপস্থিত প্রতিনিধিরা শিশুদের অধিকার সুরক্ষায় একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com