নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদহীন পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার (৩১ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তারের নেতৃত্বে শহরের সর্দার পাড়া ও খানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের সর্দার পাড়া এলাকায় অবস্থিত চিটাগং বেকারী ও রুমা বেকারী এবং খানপুরে অবস্থিত গ্রামের বাড়ী রেঁস্তোরাকে অস্বাস্থ্যকর পরিবেশে ও উপায়ে খাদ্য উৎপাদন, মেয়াদহীন পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০০০ টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় জনগণকে ভেজাল পণ্য ও এর অপকারিতা সম্পর্কে সচেতন করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।