নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বরে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে কৃষি অফিসের আয়োজেন এ বীজ বিতরণ করা হয়। করোনার কারনে মানুষের সংখ্যা কমিয়ে এসময় ১০০ জনের মাঝে এ সার বিতরণ করা হয়। পরে কৃষকদের নিজ নিজ এলাকায় গিয়ে আরও ৬৯০ জনের হাতে সার ও বীজ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেন, আমি নিজে একজন কৃষক। আমার বাসার ছাদে আমি বিভিন্ন সবজি চাষ করি। তবে যারা মাঠে কাজ করে তাদের মত বড় কৃষক নই। কেউ যদি ভালোবেসে কোনো কাজ করে ওই ব্যক্তি তার কাজে সফল হবেই। বীজ গুলো নিয়ে এগুলোর সঠিক ভাবে ব্যবহার করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ^াস, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।