Logo
HEL [tta_listen_btn]

শাহীমসজিদ পঞ্চায়েত ও বিচার কমিটি ঘোষণা

ai

শাহীমসজিদ পঞ্চায়েত ও বিচার কমিটি ঘোষণা

বন্দর সংবাদদাতা
উৎসব মুখর পরিবেশে দির্ঘ ১ বছর অপেক্ষার পর বন্দরে ঐহিত্যবাহী শাহীমসজিদ পঞ্চায়েত কমিটি ও বিচার কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৩ জুন) বেলা ১১টায় শাহীমসজিদ প্রাঙ্গনে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম.এ রশীদ ২৭ সদস্য বিশিষ্ট পাঞ্চয়াতে কমিটি ও ২৫ সদস্য বিশিষ্ট বিচার কমিটি ঘোষণা দেন। তবে পঞ্চায়েত কমিটিতে ছাত্রলীগ নেতা হাসনাত বিন্দুকে সিনিয়র সহ-সভাপতি ঘোষণা দেওয়ায় শাহীমসজিদ এলাকার একটি পক্ষ র্তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।পঞ্চায়েত কমিটি সভাপতি পদে আলহাজ¦ মতিউল্লাহ মিন্টু, সিনিয়র সহ-সভাপতি হাসনাত রহমান বিন্দু,সহ-সভাপতি জান মোহাম্মদ প্রধান, সাধারণ সম্পাদক আলহাজ¦ আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ¦ এ,কে,এম, বদরুজ্জামান, সহ-যুগ্ম সম্পাদক পদে নূর মোহাম্মদ ব্যাংকার, ক্যাশিয়ার পদে মোঃ সোহেলসহ ২৭ সদস্য বিশিষ্ট একটি ঘোষণা করা হয়। পঞ্চায়েত কমিটি পাশাপাশি একই সময়ে ২৫ সদস্য বিশিষ্ট বিচার কমিটি ঘোষণা করা হয়। বিচার কমিটিতে আব্দুর রশিদ কন্ট্রাকটারকে প্রধান বিচারক ও সহকারি প্রধান বিচারক হিসেবে আমান উল্লাহ ও হাজী আলী আক্কাস পিন্টুকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা দেন। উল্লেখ্যে, বন্দর শাহী মসজিদ পঞ্চায়েত কমিটি সভাপতি ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুর জাহেরের মৃত্যুর পর মসজিদ কমিটি গঠন নিয়ে বন্দর শাহীমসজিদ এলাকায় হট্টগোল দেখা দেয়। পরে বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশীদের হস্তক্ষেপে ১ বছর পর রোববার ঐতিহ্যবাহী বন্দর শাহীমসজিদ পঞ্চায়েত ও বিচার কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com