সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
বিএনপির কর্মী হাজী জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ সাবেক সাংসদ আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় গিয়াসউদ্দিন বলেন, হাজী জাকির আমার একজন ছাত্র ও কর্মী ছিলেন। তার মৃত্যুতে বিএনপি একজন কর্মীকে হারিয়েছে। যা দলের জন্য অপূরনীয় ক্ষতি। তার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)। উল্লেখ্য, সোমবার (২৩ জানুয়ারি) হাজী জাকির হোসেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সানারপাড় লন্ডন মার্কেট মসজিদে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।