Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ বার নির্বাচন  সংগঠিত আ’লীগের বিরুদ্ধে অগোছালো বিএনপি

না’গঞ্জ বার নির্বাচন  সংগঠিত আ’লীগের বিরুদ্ধে অগোছালো বিএনপি

নিজস্ব সংবাদদাতা
আগামী ৩০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আদালতপাড়া সরগরম দুই প্যানেলের প্রার্থীদের প্রচারণায়। ১৭টি পদের বিপরীতে লড়ছেন আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত দুই প্যানেলের ৩৪ জন। তবে আওয়ামীলীগের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সুসংগঠিত প্যানেলের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল বলে মন্তব্য করেছেন সাধারণ আইনজীবীরা।
সাধারণ আইনজীবীদের মতে, আইনজীবী সমিতির নেতৃত্বদানকারী অভিজ্ঞ এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড. মুহাম্মদ মোহসীন মিয়ার নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গঠিত হলেও তাদের টেক্কা দেয়ার মত শক্ত প্রতিদ্ব›দ্বী প্যানেল গঠন করতে পারেনি বিএনপি। আদালতপাড়ায় বিএনপি সমর্থিত প্রার্থীদের নির্বাচনীয় প্রচার-প্রচারণায় এমনটাই দেখা যাচ্ছে। আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এড. এইচ এম আনোয়ার প্রধান সাধারণ আইনজীবীদের মাঝে সুপরিচিত হলেও সভাপতি প্রার্থী এড. আহসান হাবীব শাহিনকে খোদ বিএনপিপন্থী অনেক আইনজীবীই চিনেন না। পেশাগত দিক দিয়ে সিনিয়র হলেও বিএনপির আইনজীবী হিসেবে আদালতপাড়ায় তার নেই তেমন পরিচিতি। আদালতপাড়ায় ভোটারদের কাছে ভোট চাইতেও তেমন একটা দেখা যাচ্ছে না তাকে। আর আদালতপাড়ায় সাদামাটা ভাবেই বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের প্রার্থীদের সাধারণ আইনজীবীদের কাছে ভোট চাইতে দেখা যাচ্ছে। শাহিন-আনোয়ার পরিষদের প্যানেলে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে এড. এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, আপ্যায়ণ সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড. হাবিবুর রহমান হাবিব।কার্যকরী সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন, এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা, এড. সাজিয়া আক্তার।
এদিকে নারায়ণগঞ্জ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এবারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলে সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া। তারা এরআগেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে আইনজীবী সমিতির সদস্যদের মাঝে সুনামও কুড়িয়েছেন। নির্বাচনে প্রতিদ্ব›দ্বী যে কোনো প্রার্থীকে পরাজিত করার মতো যথেষ্ট শক্তিমত্তা রয়েছে তাদের । তাই আওয়ামীলীগের প্যানেল নেতৃত্বদানকারীরা জুয়েল-মোহসীন সাধারণ আইনজীবীদের মাঝে সুপরিচিত থাকায় তাদের নেতৃত্বে গঠিত পূর্ণ প্যানেলের বিজয়ের পথও অনেকটাই সহজতর হবে বলে মন্তব্য করেন সাধারণ আইনজীবীরা। গত দুই বছরের ন্যায় এবছরও বিজয়ের ধারাবাহিকতায় আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের ১৭টি পদে নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা দৃশ্যায়িত হচ্ছে। ভোট প্রার্থনা করে ভোটারদের মন জোগাতেও ব্যস্ত সময় পার করছেন আওয়ামী প্রার্থীরা। জুয়েল-মোহসীন পরিষদের প্যানেলে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে এড. রবিউল আমিন রনি, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে এড. মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান। কার্যকরী সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন, এড. নারায়ণ চন্দ্র সাহা, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও এড. ফাহিমা রহমান পায়েল।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১ হাজার ১শ’ ৫১জন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম ও এড. সুখ চাঁদ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com