হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাপরোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আওতাভুক্ত সদস্যদের স্কুল ও কলেজগামী সন্তানদের পুরস্কার ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার ও বৃত্তি প্রদান করা হয়। ঢাকা কমিউনিটি বেইজড রিহ্যাবিলেটশন প্রজেক্ট এর আয়োজন করে। ডিসিবিআরপির প্রজেক্ট ম্যানেজার লাভলী প্রভাতী ম্রæংয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, সমাজসেবা কর্মকর্তা রাসেল আহমেদ, সমবায় কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, হোমনা এএমসি সভাপতি ডা. আনেয়ার আহমেদ। পুরষ্কার ও শিক্ষা উপবৃত্তি পেয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষার্থী আদমুন জান্নাত ও অভিভাবক কহিনূর বেগম।
বাংলাদেশের ৩৩টি জেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাপরোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কুষ্ঠ রোগী ও প্রতিবন্ধীদের পুনর্বাসনে কাজ করছে। এদিন হোমনায় ১২ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১১ জনকে ৫০ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি ও ৩ জনকে হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।