Logo
HEL [tta_listen_btn]

যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

যাত্রাবাড়ীতে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

দেশের আলো ডেক্স
যাত্রাবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হলো, রবিউল ওরফে বাদশা ওরফে রবিউল ছৈয়াল (২৭), জাহিদ হোসেন (২৫) ও সুমন মিয়া ওরফে সুমন বেপারী (২৪)। বুধবার (২৫ জানুয়ারি) যাত্রাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি হাতুড়ি যুক্ত চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তারা যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল।এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে পালিয়ে যেতো। আটককৃত রবিউলের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও শ্যামপুর থানায় ডাকাতি, অস্ত্রসহ মোট ১০টি মামলা রয়েছে। জাহিদ ও সুমনের বিরুদ্ধে ২টি করে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com