Logo
HEL [tta_listen_btn]

আড়ইহাজারে ৩ ঘন্টার সন্ত্রাসী তান্ডব

আড়ইহাজারে ৩ ঘন্টার সন্ত্রাসী তান্ডব

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজার পৌরসভায় হাজ¦ী আ. হকের বাড়ি ও দোকানপাট ভাংচুর চালিয়েছে প্রতিবেশী নোয়াপাড়ার মৃত মুনজুর চেয়ারম্যানের পুত্র জুয়েল ও বাদল। পূর্ব শত্রæতার জের ধরে শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী নিয়ে ঐ দোকানে হামলা করে প্রায় ৩ ঘন্টা তান্ডব চালায়। হাজ¦ী আ. হক জানায়, জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত তাদের সাথে আমার বিরোধ চলছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ আদালতে মামলা চলমান। মামলা চলমান থাকাবস্থায় সন্ত্রাসী মোজাম্মেল হক জুয়েল (৫৫) ও তার ছোট ভাই বাদলসহ প্রায় ৫০/৬০ আমার দোকান ও বাড়ি চতুরদিক থেকে হামলা করে। আমরা ভয়ে স্ত্রী-সন্তান নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাই। সন্ত্রাসীরা আমার বাড়ি থেকে স্টীলের আলমারি ভেঙ্গে ৮ ভরি স্বর্ণ, নগদ ৩ লাখ টাকা, রাইস মেইলের মালামাল, পানির মোটর যার মূল্য ৯ হাজার টাকা, মুদি দোকানের মালমাল প্রায় দেড় লাখ টাকাসহ প্রায় ১৫ লাখটাকার ক্ষয়ক্ষতি করেছে। আমার দোকান, বাড়ি, রাইস মেইলের সাথেই আড়াইহাজার থানা। আমি দৌঁড়ে থানায় গেলে পুলিশ আসতে অপারগতা দেখায় এবং আমার মামলা নেয়নি। আমি নিরুপায় হয়ে ৯৯৯ নাম্বারে কল দিলে থানা থেকে পুলিশ মাসুদ ও তাহের ঘটনাস্থলে এসেদেখে চলে যায়। এ ব্যাপারে আমি আবারো থানায় গিয়ে মামলা দিতে চাইলে রহস্যজনক কারণে আমার মামলা নেয়নি। আমি আমার পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com