Logo
HEL [tta_listen_btn]

জেলা বার নির্বাচন আজ

জেলা বার নির্বাচন আজ

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি(২০২৩-২৪) এর নির্বাচন আজ সোমবার (৩০ জানুয়ারি)। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান ডিজিটাল বার ভবনে বিরতীহীনভাবে চলবে ভোটগ্রহণ। দু’টি প্যানেলে ১৭টি পদে মোট ৩৪জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীলীগ প্যানেল আশাবাদী তাদের ডায়নামিক জুটি জুয়েল-মোহসিনের কারণে। ইতোপূর্বে এ জুটি আইনজীবীদের মন জয় করে নিয়েছিলেন তাদের কাজের মাধ্যমে। তাই এবারও জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী আওয়ামীলীগের আইনজীবীরা। অপরদিকে, গত কয়েক বছর যাবত নারায়ণগঞ্জ বারে প্রতিনিধিত্ব হারানো বিএনপির আইনজীবীদের একটাই দাবি, আর তাহলো কোনো প্রকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি পূর্ণ প্যানেলে জয়লাভ করবে বলে আশাবাদী বিএনপির আইনজীবীরা। সূত্রে প্রকাশ, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছে প্রতিদ্ব›দ্বী দু’টি প্যানেল। আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন তাদের ডায়নামিক জুটি এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড.মোহসিন মিয়া। এ দু’জনের হাত দিয়েই নারায়ণগঞ্জ বারে উন্নয়নের রঙ লেগেছিলো। শত প্রতিকূলতাকে অতিক্রম করে স্বপ্ন বাস্তবায়ন করতে হয় কিভাবে তা দেখিয়ে দিয়েছিলেন এ জুটি। তাই এবারও বিপুল ভোটে পূর্ণ প্যানেলে বিজয়ের ধারা অব্যাহত থাকবে মনে করছেন সকলে। অন্যদিকে, গত কয়েকবছর যাবত বার নির্বাচনে একটি পদেও জিততে পারেনি বিএনপি। এজন্য তারা সরকারিদলের আইনজীবীদের বিরুদ্ধে কারচুপি ও ভোট ছিনতাই করে জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ করে আসছেন। প্রতি নির্বাচনেই একই চিত্র পরিলক্ষিত হচ্ছে সেই ২০১৭/১৮ সালের পর থেকেই। প্রতি নির্বাচনের আগেই বিএনপির আইনজীবীরা নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবি জানায় এবং নির্বাচনকে এই আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করেন। এবারো তার ব্যতিক্রম নেই। সিনিয়র আইনজীবী এড. আহসান হাবিব শাহিন ও উদীয়মান আইনজীবী এড. এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেলকে আওয়ামীলীগ প্যানেলের চেয়ে শক্তিশালী মনে করেন তারা এবং সুষ্ঠু নির্বাচন হলে এই প্যানেলের সকলেই বিজয়ী হবেন বলে দাবি তাদের। আর তাই নির্বাচনের শেষ পর্যন্ত তারা একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের প্রার্থীরা হলো, সভাপতি পদে এড.হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদে এড.আলাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে এড.রবিউল আমিন রনি, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে এড. স্বপন ভুঁইয়া, আপ্যায়ণ সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে এড. এরশাদুজামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান। কার্যকরী সদস্য পদে এড. নারায়ন চন্দ্র দাস, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও এড. ফাহিমা রহমান পায়েল। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের প্রার্থীরা হলো, সভাপতি পদে এড.আহসান হাবিব শাহিন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে এড.এইচ.এম আনোয়ার প্রধান, যুগ্ম সম্পাদক পদে এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধক্ষ্য পদে এড. শেখ আঞ্জুম আহমেদ, আপ্যায়ণ সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. হাবিবুর রহমান হাবিব। কার্যকরী সদস্য পদে এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা ও এড. সাজিয়া আক্তার। উল্লেখ্য, নির্বাচনের জন্য ৪ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়েছে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন, এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম এবং এড. মেরিনা বেগম। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন, এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১শ’ ৫১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com