Logo
HEL [tta_listen_btn]

বিদ্যানিকেতনে নবীণ বরণ অনুষ্ঠানে মেয়র আইভী  শিশুকে সুনাগরিক হিসেবে গড়তে হবে

বিদ্যানিকেতনে নবীণ বরণ অনুষ্ঠানে মেয়র আইভী  শিশুকে সুনাগরিক হিসেবে গড়তে হবে

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমাদের আগামী প্রজন্মকে নিয়ে বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে ভালো মানুষ হতে হবে। আমাদের প্রত্যেক অভিভাবককে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন হবে শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে যাতে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে।
তিনি বলেন, আমরা এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের নাগরিক। আগামীতে স্মার্ট বাংলাদেশের নাগরিক হবো। এই স্মার্ট বাংলাদেশের জন্য বর্তমান সরকার কাজ করছে। এই স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে আমাদের আজকের প্রজন্ম। তাই আমাদেরকে স্মার্ট বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য বর্তমান সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিদ্যানিকেতন হাইস্কুলের ১৭ বছরে পদার্পণ ও নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, স্কুলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ট্রাস্টি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফজাল হোসেন পন্টি, কৃষ্ণধন সাহা, মাহবুবুর রহমান, সাদেকুর রহমান, তৌহিদ ইমাম পিটু। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমাদের আগামী প্রজন্মের প্রত্যেককে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু পুঁথিগত কিংবা গতানুগতিক শিক্ষা নয় তাদেরকে সশিক্ষায় নিজ নিজ মেধা অনুযায়ী শিক্ষিত করে তুলতে হবে। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের বর্তমান সমাজে যারা সন্ত্রাস ও মাদকের সাথে জড়িত তাদেরকে বর্জন করতে হবে। যারা সমাজে মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে। তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ বলেন, আমাদের পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্য বই পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনা করে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আমাদের সামাজিক ও সুশিক্ষিত হতে হবে। পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা নবীণ শিক্ষার্থীদের রাখীবন্ধন পড়িয়ে ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এবছর বিদ্যানিকেতন হাইস্কুলে ৪শ’ ৬০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ নিয়ে ২ হাজার শিক্ষার্থী বিদ্যানিকেতন হাইস্কুলে পড়াশুনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com