Logo
HEL [tta_listen_btn]

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি

নিজস্ব সংবাদদাতা
গ্যাস-বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাসদের জেলা আহŸায়ক নিখিল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদের সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সোনারগাঁ উপজেলা বাসদের সমন্বয়ক বেলায়েত হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি আরো বাড়িয়েছে। একদিকে নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। ৬৮% মানুষ খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে। আবার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় আরেক দফা জিনিসপত্রের দাম বাড়বে। গ্যাস-বিদ্যুতের সিস্টেম লসের নামে চুরি, দুর্নীতি, অনিয়ম বন্ধ হলে দাম বাড়ানোর প্রয়োজন হতো না। প্রধানমন্ত্রী বলেছেন, যারা কুইক রেন্টালের বিরোধিতা করবে তাদের বিদ্যুৎ দেয়া হবে না। বিদ্যুততো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সম্পদ। ফলে এভাবে বলা অনুচিত। গত ১৪ বছর ধরে ক্যাপাসিটি চার্জের নামে কুইক রেন্টাল কোম্পানীগুলোকে বসিয়ে বসিয়ে ৯৬ হাজার কোটি টাকা দেয়া হয়েছে। ফলে এ বোঝা জনগণের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। একদিকে জনগণ গ্যাস পাচ্ছে না আবার গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। আমরা বার বার বলেও গ্যাস ক্ষেত্রগুলো থেকে সরকার গ্যাস উত্তোলন করেনি। শুধুমাত্র লুটপাটের প্রয়োজনে বিদেশ থেকে গ্যাস আমদানীর সিদ্ধান্ত নেয়। নেতৃবৃন্দ আরও বলেন, আইএমএফের ৪শ’ ৫০ কোটি ডলার ঋণের শর্ত পূরণে সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে। বর্তমান ফ্যাসিস্ট ভোট ডাকাতির সরকারের জনগণের প্রতি দায় নেই। ফলে জনগণের বিরুদ্ধে একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করছে। নেতৃবৃন্দ ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি উদাত্ত আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com