দেশের আলো ডেক্স
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৪ ঘণ্টায় ৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩ ফেব্রæয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (৪ ফেব্রæয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন তথ্যটি নিশ্চিত করে জানান, আসামীদের কাছ থেকে ১ হাজার ৯শ’ ৬৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, নেশা জাতীয় ইনজেকশন ৪৫টি, দেশি মদ ২ বোতল, বিয়ার ২৫ ক্যান ও ৩৬ কেজি ৮শ’ ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।