Logo
HEL [tta_listen_btn]

ফারদিনের মৃত্যু…..বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

ফারদিনের মৃত্যু…..বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

ফতুল্লা সংবাদদাতা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফতুল্লার সন্তান ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় একমাত্র আসামী তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সোমবার (৬ ফেব্রæয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন শাখায় প্রতিবেদন জমা পড়ে।এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আগামী ১৪ ফেব্রæয়ারি মামলার ধার্য তারিখে প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে।সিএমএম আদালতে রামপুরা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা এ তথ্য জানান। প্রসঙ্গত, ২০২২ সালের ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে আমাতুল্লাহ বুশরাকে গ্রেফতার করা হয়। ওইদিন দুপুরে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। ১৬ নভেম্বর তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসীন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ হন ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সংশ্লিষ্টরা জানান, ৪ বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ফারদিনের। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ৪ নভেম্বর একসঙ্গে ঘোরাফেরার পর রাত সোয়া ১০টায় বাসায় ফিরে যান বলে পুলিশকে জানান ওই তরুণী। এরপর ৯ নভেম্বর দিবাগতরাতে ডিএমপির রামপুরা থানায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদি হয়ে ছেলে হত্যার অভিযোগ এনে বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com