Logo
HEL [tta_listen_btn]

বিকাশ প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার

বিকাশ প্রতারক চক্রের ৩ জন গ্রেফতার

দেশের আলো ডেক্স
গাজীপুরে নারীসহ বিকাশ প্রতারক চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর এলাকার দধি মন্ডলের ছেলে মো. শফিকুল ইসলাম (৪০), শেরপুরের শ্রীবর্দী থানার আটকান্দা এলাকার জয়নালের ছেলে মোহাম্মদ মামুন (২৫) ও গাইবান্ধার পলাশবাড়ী থানার শিবরামপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে মোসা. নিলুফা (২৬)। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, শফিকুল ইসলাম ঢাকার আশুলিয়া, মামুন ও নিলুফা গাজীপুরের টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তারা মোবাইল চুরি করে এবং সেই মোবাইল থেকে টাকা ক্যাশ আউট করে। ২৪ জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানায় সুরাইয়া খাতুন নামের এক নারী এমন অভিযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় কালিয়াকৈর থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মামুন ও নিলুফাকে টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা, ১টি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com