দেশের আলো ডেক্স
কুমিল্লার আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় মাদকসহ ভারতীয় ২ নাগরিক ও এক বাংলাদেশীকে গ্রেফতার র্যাব-১১। সোমবার (৬ ফেব্রæয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। গ্রেফতারকৃতরা হলো, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের হারুন মিয়ার ছেলে ফারুক হোসেন ওরফে সাদ্দাম (৩০), একই গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৩) এবং কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার চাঁনপুর গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে গোলাম রাব্বি ইসলাম পাপ্পু (২০)। কোম্পানী কমান্ডার মেজর সাকিব জানান, রোববার (৫ ফেব্রæয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় ভারতীয় ২ নাগরিকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থাকা ১শ’ ১ কেজি গাঁজা ও ৩ হাজার ৫শ’ ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা বলেন, দীর্ঘদিন যাবত ভারত থেকে মাদকদব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ আরও বিভিন্ন ধরনের মাদক চোরাইপথে বাংলাদেশে নিয়ে এসে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।