নিজস্ব সংবাদদাতা
সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের পাঠক সংগঠক স্বজন সমাবেশের ২ যুগ সহযোদ্ধা হিসেবে বার্ষিক মূল্যায়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি সেরা স্বজন-সেরা সংগঠক জাহাঙ্গীর ডালিম সভাপতি, নারায়ণগঞ্জ। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যুগান্তর স্বজন সমাবেশে ২ যুগ পুর্তিতে সারা বাংলাদেশের ৬৪ জেলা থেকে ১০ জনকে সেরা স্বজন সম্মাননা প্রদান করা হয়। শনিবার(৪ ফেব্রæয়ারি) স্বজন সমাবেশে ২ যুগ প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগান্তর পত্রিকা কার্যালয়ের হলরুমে পুরস্কার প্রদান করা হয়। যুগান্তর পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম নিজে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুগান্তরের উপ-সম্পাদক এহসানুল হক বাবু, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান, প্রধান প্রতিবেদক মাসুদ করিম, বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ, মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম, ফিচার ইনচার্জ সেলিম কামাল, স্বজনের উপদেষ্টা হিমেল চৌধুরী, স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক সাইফ আহম্মেদ এবং যুগান্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবুল খায়ের চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে ৫টি শাখা ও সেরা স্বজনদের ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। সেরা স্বজন মনোনীতরা হলেন, জাহাঙ্গীর ডালিম, এমদাদুল হক, সেলিম আল-রাজ, সায়কা বানু, মহিউদ্দিন জিকু, আসাদুজ্জামান, মেহেদী হাসান, মিরাজুল ইসলাম রাসেল, নাফিজুল ইসলাম তন্ময় ও সুমন রায়। জাহাঙ্গীর ডালিম তার অনুভূতিতে বলেন, দীর্ঘ স্বজন থাকার পর কাজের মূল্যায়ণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি যুগান্তর পত্রিকার শ্রদ্ধাময় সম্পাদক সাইফুল আলম ভাইকে, স্বজন সমাবেশের সাবেক ও বর্তমান দুই কান্ডারী আমার অনেক প্রিয় হিমেল চৌধুরী এবং সাইফ আহম্মেদকে। এই সম্মাননা আমাকে আরো দায়িত্ব বাড়িয়ে দিল। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো যুগান্তরের কাছে ঋণী হয়ে থাকব। আমি ছিলাম, আছি এবং থাকব, যত দিন মনে আছে প্রাণ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।