নিজস্ব সংবাদদাতা
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ বুধবার (৮ ফেব্রæয়ারি)। এদিন সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি হস্তান্তর করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরবেন। এরআগে বেলা সাড়ে ১১টায় স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার। এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: ঐঝঈ উযধ ১২৩৪৫৬ ২০২২ ঝবহফ ঃড় ১৬২২২) বোর্ডের ওয়েব সাইটে (িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফ.মড়া.নফ) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।